শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে সুরমা অঞ্চলের আইজিপি কাপ কাবাডি সমাপ্ত বালকে মৌলভীবাজার এবং বালিকায় ব্রাক্ষণবাড়িয়া চ্যাম্পিয়ন খেলাধুলায় কিছুক্ষণ সুস্থ দেহ সুস্থ মন॥ ডিআইজি মফিজ উদ্দিন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির সুরমা অঞ্চলের বালক বিভাগে মৌলভীবাজার জেলা ও বালিকা বিভাগে ব্রাক্ষণবাড়িয়া জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে উভয় বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে মৌলভীবাজার জেলা হবিগঞ্জ জেলা দলকে ৪৪-১৮ পয়েন্টে এবং বালিকা বিভাগে ব্রাক্ষণবাড়িয়া ৩৬-১৭ পয়েন্টে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। বালকে সেরা খেলোয়াড় হন মৌলভীবাজারের সাহান এবং বালিকায় সেরা খেলোয়াড় হন ব্রাক্ষণবাড়িয়ার সিনথিয়া।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম, প্রাণ-আরএফএল গ্রুপের প্ল্যান্ট ইনচার্জ হাসান মোহাম্মদ মঞ্জুরুল হক। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার ও সহ-সভাপতি শঙ্খ শুভ্র রায়, এডভোকেট সুলতান মাহমুদ ও এডভোকেট শাহ ফখরুজ্জামান,যুগ্ম-সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সদস্য মকসুদুর রহমান উজ্জল, জামাল উদ্দিন তালুকদার খোকন,জসিম উদ্দিন আহমেদ সুজন, শাহ আরেফিন সুমন, মেজবা আহমেদ জামি, ইব্রাহিম খলিল সোহেল, ,সৈয়দ আহমেদ,মশিউর রহমান নাঈম, ফেরদৌস আহমেদ, সাবেক সদস্য আব্দুল মোতালিব মমরাজ, শহিদুর রহমান লাল. হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী, ডিবির ওসি আল আমিন, হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ ও ওসি অপারেশন নাজমুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, খেলাধুলায় কিছুক্ষণ সময় কাটানো মানেই হল মন এবং দেহ সুস্থ থাকা। যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। আর কাবাডি হল আমাদের জাতীয় খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলার মাধ্যমে একদিকে বিনোদন পাওয়া যায় এবং অপরদিকে শারিরিক কৌশল ও দক্ষতার মাধ্যমে খেলোয়াড়রা নিজেদেরকে সর্মৃদ্ধ করতে পারেন। পুলিশের প্রধান ও উর্ধতন কর্মকর্তারা কাবাডি খেলার প্রসার ও উন্নতি কল্পে কাজ করে যাচ্ছেন।
আইজিপি কাপ অনুর্ধ ১৯ কাবাডি টুর্ণামেন্টে পুরুষ বিভাগে ৬টি ও মহিলা বিভাগে ৩টি জেলা অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com