শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ নবীগঞ্জে ১ কেন্দ্রে পুন:ভোট আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দু’ মেম্বার প্রার্থীর ভোট সমান সমান হওয়ায় ওই ওয়ার্ডে পুণ: নির্বাচন অনুষ্টিত হবে মঙ্গলবার (২১ ডিসেম্বর)। কাজিরগাও সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিয়নের রির্টানিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম। সোমবার বিকালে আইনশৃখংলা বাহিনীর সদস্য, প্রিজাইটিং অফিসারসহ ভোটের সরঞ্জমাদি পৌছেছে। সূত্রে জানা যায়, গেল ২৮ নভেম্বর অনুষ্টিত উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৭ ওয়ার্ডের কাজিরগাও প্রাইমারী স্কুল কেন্দ্রে সাধারণ আসনের সদস্য পদপ্রার্থী মোঃ শিপু আহমেদ (টিউবওয়েল) এবং মোঃ তকলিছ মিয়া (মোরগ) এর প্রাপ্ত ফলাফলে ২৯১ করে ভোট হওয়ায় সমান হন। প্রতিন্দ্বন্দ্বি প্রার্থীদের সমান সমান ভোট হওয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য রির্টানিং অফিসার উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রতিবেদন দেন। ফলে কর্তৃপক্ষ ওই ওয়ার্ডে পুণঃ ভোট গ্রহনের সিদ্ধান্ত নেন। ২১ ডিসেম্বর মঙ্গলবার ওই কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হইবে। কঠোর নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে ওই কেন্দ্রে। উক্ত কেন্দ্রে মোট ভোটর ১ হাজার ২শ ৪ জন। মেম্বার প্রার্থী দু’ জন। তারা হলেন শিপু আহমেদ (টিউবওয়েল) এবং তকলিছ মিয়া (মোরগ) প্রতীক নিয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। গেল নির্বাচনে তারা সমান সমান ভোট পেয়ে ড্র হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com