শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মহাসড়কের নোয়াপাড়ায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে নোয়াপাড়া সাহেব বাড়ী গেইট নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল আজিজ সাবু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সে উপজেলার নারায়ণপুর গ্রামের ফজর আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা লিটন বিন ইসলাম জানান, ২০ ডিসেম্বর সোমবার দুপুরে উল্লেখিত স্থানে আব্দুল আজিজ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-০০৯১) পিছন দিক থেকে সাবুর মোটর সাইকেল টিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক মাইক্রোবাস আটক করা হয়েছে চালক পালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com