বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে দুই লম্পট গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার মামলায় দুই লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হল, শহরের রাজনগর কবরস্থান সড়কের বাসিন্দা আজদু মিয়ার পুত্র খোকন মিয়া (২৫) ও মৃত সফিক মিয়ার পুত্র জামাল মিয়া (৩৫)। গত রবিবার রাতে সদর থানার এএসআই সুমন ও বিজুর নেতৃত্বে একদল পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন। পুলিশ জানায়, হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৫) কে খোকন ও জামাল দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছে। বিষয়টি ওই স্কুলের শিক্ষক ও জেলা প্রশাসককে অবগত করলে তারা নির্দেশ দেন মামলা করার। ওই ছাত্রীর মা বাদি হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-১ আদালতে জামাল ও খোকনের বিরুদ্ধে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে প্রতিবেদন দেয়ার জন্য জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। তদন্ত রিপোর্টের সত্যতা পাওয়ার পর বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গতকাল সোমবার তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com