বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বিজয় র‌্যালিতে এমপি আবু জাহির ॥ ঘোলা পানিতে মাছ শিকার করা বিএনপি’র উদ্দেশ্য

  • আপডেট টাইম সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়ার কথা বললেও তাদের নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে স্পষ্ট হয়, ঘোলা পানিতে মাছ শিকার করাই বিএনপি’র উদ্দেশ্য। তারা রাজনীতিতে মিথ্যা ও ষড়যন্ত্রের চর্চা করে। খালেদা জিয়ার নেতৃত্বে ১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে বিএনপি। এখনও দেশকে অস্থিতিশীল করতে তাদের চক্রান্ত-ষড়যন্ত্র চলমান। গতকাল রবিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজয় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, জাতীয় নির্বাচনের দুই বছর বাকী থাকতেই বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা মিথ্যার আশ্রয় নিয়ে ও জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সতর্ক থাকতে হবে। পরে বিশাল বিজয় মিছিলটি হবিগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলপূর্ব সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক চৌধুরী, আফীল উদ্দিন, ডা. অসিত রঞ্জন দাশ, প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, সুলতান মাহমুদ, উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, হুমায়ুন কবীর সৈকত, নুরুল ইসলাম তালুকদার, আতাউর রহমান, আব্দুল মোছাব্বির বকুল, রুকন উদ্দিন তালুকদার, মিজানুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সদস্য সৈয়দ আফজাল আলী দুদু, চৌধুরী আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক হোসাইন মো. আদিল জজ মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, স্বে”ছাসেবক লীগের সভাপতি ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com