রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটে প্রতীক বরাদ্দের আগেই প্রতীক টাঙ্গিয়ে প্রচার !

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতীক বরাদ্দের আগেই এলাকায় নৌকা প্রতীক টাঙ্গিয়ে প্রচার চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে এক চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে। তিনি হলেন চুনারুঘাট সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ কুতুব উদ্দিন। তফসিল অনুযায়ী উপজেলায় প্রতীক বরাদ্দের দিন আগামী ২০ ডিসেম্বর, আরও ৫ দিন বাকী, অথচ সদর ইউনিয়নের নৌকার প্রার্থী তাঁর নিজ এলাকায় নোহা গাড়িতে নৌকা তৈরি করে ফিতা টাঙ্গিয়ে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যার গাড়ী নং-ঢাকা মেট্রো চ-৫১-৪১০১। ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা বলেন, প্রতীক বরাদ্দের আগেই এভাবে নির্বাচনী প্রতীক টানানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তিনি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। নৌকার প্রার্থী কুতুব উদ্দিনের সঙ্গে মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও থাকে পাওয়া যায়নি। উপজেলা রিটার্নিং অফিসার দ্বীপক কুমার রায় বলেন, নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রচার করতে বা নির্বাচনী প্রতীক টানাতে পারবেন না। ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘কেউ আচরণবিধি লড়ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com