শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং ও লাখাইয়ে আ.লীগের ৩০ বিদ্রাহী প্রার্থীকে বহিস্কার

  • আপডেট টাইম বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন ও বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের ৩০ প্রার্থীকে বহিস্কার করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার ১৪ ডিসেম্বর রাতে জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি আবু জাহির ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে উল্লেখিতরা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রেীয় আওয়ামীলীগে প্রেরন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। লাখাই উপজেলায় বহিস্কৃত নেতারা হলো, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা ফয়সল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদুল হাসান, যুবলীগ কর্মী জাহিদুল হাসান, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া তালুকদার, যুবলীগ নেতা মুকলেছুর রহমান, নোমান মিয়া, লাখাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোর্শেদ কামাল, আওয়ামীলীগ নেতা খসরু নোমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাই কামাল, আওয়ামীলীগ নেতা এয়ার হোসেন তালুকদার, জাহারুল ইসলাম তাউস, শেখ মুর্শেদ কামাল। বানিয়াচং উপজেলায় বহিস্কৃত নেতারা হলো, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান, কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদ মিয়া, বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এয়াওর মিয়া, খাগউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ দুলাল, হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা কাউসার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা ইয়াহিয়া চৌধুরী, জেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক তাহির মিয়া, উপজেলা আওয়ামীলীগ সদস্য এনাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, সুজাতপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমেদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী মলু, জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল মিয়া, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আবদুল হেকিম ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম পাশা, পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন তালুকদার, সদস্য শাহজাহান মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com