শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে মাদক বিক্রেতা আটক ফেনসিডিল ও হুইস্কি উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে আব্দুল আলী (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কি জব্দ করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডিবির এসআই অভিজিৎ ভৌমিকসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলীকে আটক করে। এ সময় তার কাছে কালো রংয়ের ব্যাগে রক্ষিত মাদকগুলো উদ্ধার করা হয়। সে চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুর রহিম চৌধুরীর পুত্র। পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তাদের অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com