শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সাংবাদিকদের সম্মানে হবিগঞ্জ পৌরসভা ইফতার মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। গতকাল মঙ্গলবার পৌরভবনে মেয়র আলহাজ্ব জি কে গউছের আমন্ত্রনে দোয়া ও ইফতার মাহফিলে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পূর্বে এক সংপ্তি বক্তৃতায় মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন মিডিয়া হবিগঞ্জ পৌরসভার পথপ্রদর্শকের কাজ করছে। তিনি বলেন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মূল্যবান পরামর্শ ও মতামতের ভিত্তিতে হবিগঞ্জ পৌরসভা পৌরবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। মেয়র অতীতের মতো ভবিষ্যতেও পৌরসভার কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারন সম্পাদক নির্মল ভট্টাচায্য রিংকু, প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে- মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ আমির হোসেন, শফিকুর রহমান চৌধুরী, শামীম আহসান, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী ও রুহুল হাসান শরীফ, ক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তাফা রফিক, সাবেক সহ সভাপতি আব্দুল বারী লস্কর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারন সম্পাদক শ্রীকান্ত গোপ, এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির ও আলমগীর খান, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হালীম, সাংবাদিক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, আব্দুল হাই, এম এ মজিদ, আশরাফুল আলম কহিনুর, সৈয়দ এখলাসুর রহমান খোকন, শাকিল চৌধুরী, শরীফ চৌধুরী, নুর উদ্দিন, জিয়াউদ্দিন দুলাল প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মধ্যে মোঃ মাহবুবুল হক হেলাল, আব্দুল আউয়াল মজনু, শেখ নুর হোসেন ও মোহাম্মদ জুনায়েদ মিয়া ও পৌর সচিব নুর আজম শরীফ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com