বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর ইউএনও পরিচয়ে কতিপয় প্রতারক চক্রের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৯ বা পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজলা নির্বাহী কর্মকর্তার পরিচয়ে ২টি মোবাইল ফোন নাম্বার থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও মোটা অংকের জরিমানা থেকে বাঁচতে হলে ৫ মিষ্টি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র। এ প্রতারক চক্রটি কৌশল ৫টি মিষ্টির দোকান মালিকের মোবাইল নং সংগ্রহ করে বুধবার দুপুরের দিকে ফোন দেয়। গোপাল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রাজন রায় বলেন, দুপুর দেড় টার দিকে তার মোবাইলে ফোন ০১৯৩১৪৩৫৬০৮ নাম্বার থেকে ফোন আসে। নিজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন যে র‌্যাব, পুলিশ, বিজিবি নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল ও মোটা অংকের টাকা জরিমানা করা হবে। এ থেকে রক্ষা পেতে চান তাহল ৫০ হাজার টাকা দ্রুত পরিশোধ করুন। এভাবে বণিক মিষ্টান ভান্ডার, আদি গোপাল, জয় দুর্গা মিষ্টান্ন ভান্ডার সহ বিভিন্ন দোকানে ফোন দেয় প্রতারক চক্র। বার বার টাকার জন্য ফোন দিতে থাকলে বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরে মিষ্টি ব্যবসায়ীরা উপজলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান। মিষ্টি ব্যবসায়ী বণিক মিষ্টান্ন ভান্ডারের মালিক সুজন বণিক জানান, এ ধরনের চাঁদার দাবিতে ফোন পেয়ে ব্যবসায়ীরা আতংক হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপার তার ইউএনও মাধবপুর ভ্যারিফাই ফেসবুক পেইজে একটি ষ্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমার নজরে এলে বাজার গিয়ে মিষ্টির দোকানগুলাতে খোঁজ খবর নিয়েছি। এ ব্যাপার মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাককে মৌখিকভাবে বিষয়টি জানিয়ছি। পরিচয় সনাক্ত হলে আমি আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ইউএনও কাছে থেকে বিষয়টি জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারক চক্রের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com