রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন-এর কমিটি গঠন ॥ শাহিন আহমদকে সভাপতি শেখ তাজ উদ্দীন সম্পাদক

  • আপডেট টাইম বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৫০৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হ্যামট্রামিক সিটির রহমান মাল্টিমিডিয়া অফিসে গত ৫ ডিসেম্বর রাত ৮ টায় হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান ইউএস-এর ২০২২-২০২৩ অর্থ বছরের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুরুতেই উপস্থিত সকল নেতৃবৃন্দ একে অপরের সাথে কুশল বিনিময় করেন ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভায় বিস্তারিত আলাপ-আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি সৈয়দ এমডি আলী রেজা ও উপস্থাপনায় ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আকবার খাঁন। সার্বিক সহযোগিতায় ছিলেন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক মোস্তফা কামাল, আমিনুর রশিদ চৌধুরী কাপতান ও ওয়াহিদুজ্জামান। সভায় সর্বসম্মতিক্রমে শাহিন আহমদকে সভাপতি, শেখ তাজ উদ্দীনকে সাধারণ সম্পাদক ও মাহফুজ রহমান শাহিনকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন মিশিগানে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আগামীতে তাদের ধারাবাহিকতা বজায় রেখে একে অন্যের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করে এসোসিয়েশনের উন্নয়নকে আরও এগিয়ে নিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। এতে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের উপদেষ্টা আলী আকবর খান ও মুজিব আহমদ মনির, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুশ শাকুর খান মাখন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব, জকিগঞ্জ সোসাইটি অব মিশিগানের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ প্রমুখ। তারা নবগঠিত কমিটির যোগ্য নেতৃত্বে এসোসিয়েশনের কার্যক্রম আরও তরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com