শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে বিভিন্ন মামলার ১০ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টার আসামীসহ ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র নেতৃতত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস, এসআই শামছুল ইসলাম, ওমর ফারুক, সনজয় সিকদার, ফারুক হোসেন, এএসআই মোঃ তোহা, রিমন ঘোষ সংঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ধর্ষণ চেষ্টা মামলার আসামী আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের মহিত মিয়ার ছেলে মোছাব্বির মিয়া (৩০) ও একই রাতে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ইকরাম গ্রামের শেখ মোঃ ছালমান মিয়া, শেখ মোঃ আবু নাছের, খাগাউড়া গ্রামের রমজান মিয়া(৩৫), এড়ালিয়া গ্রামের এবাদুর রহমান, নয়াপাথারিয়া গ্রামের মোঃ খেলু মিয়া(৩০), নতুনপাথারিয়ার মোঃ রমজান আলী, বাসিয়াপাড়ার মোঃ হাফিজুর রহমান ও হিয়ালা গ্রামের সেফু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি বানিয়াচংয়ের সকল শ্রেণী পেশার মানুষজনের সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com