বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরবে এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং তাঁর স্ত্রী আলেয়া আক্তার সৌদিআরবে গেছেন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিআরবের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফাইটে তাঁরা দেশত্যাগ করেন। রাত ৯টা ৪০ মিনিটে তাঁরা সৌদিআরবের প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছেন। গণমাধ্যমের সঙ্গে কথা হলে এমপি আবু জাহির সময় স্বল্পতার কারণে সকলের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন। আগামী ১৩ ডিসেম্বর জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরের তাঁদের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com