শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শাহজীবাজার দরগা গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ২

  • আপডেট টাইম শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার দরগা গেইট এলাকায় এনা পরিবহন ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে ওই সড়কে এনা, হানিফ, বলবোসহ বিভিন্ন পরিবহণ বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে প্রতিনিয়তই হতাহতের ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট বিভাগ এর প্রতিকারে ব্যবস্থা নিচ্ছে না। গতকাল ওই সময় মোটর সাইকেলের সাথে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপর আহত মাধবপুর উপজেলার রামপুর গ্রামের রিপন মিয়া (২৮) কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখাকালে নিহরেত পরিচয় পাওয়া যায়নি। তবে হাইওয়ে থানার ওসি মঈনুল ইসলাম জানিয়েছেন নিহতের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com