রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জলসুখায় স্থগিত হওয়া কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত ॥ ১৩ ভোটের ব্যবধানে নৌকা ডুবিয়ে দিলেন বিদ্রোহী খেলু

  • আপডেট টাইম বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় স্থগিত হওয়া কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকাকে ডুবিয়ে মাত্র ১৩ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন আনারস প্রতীকের প্রার্থী ফয়েজ আহমেদ খেলু। গতকাল মঙ্গলবার ২নং জলসুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (আটপাড়া দক্ষিণ) স্থগিত হওয়া কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৯৯৫ ভোটের মধ্যে কাস্টিং হয় ৮৪৯টি। এর মধ্যে নৌকার মাঝি রোকসানা আক্তার শিখা পান ৪০৬টি আর বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলু পায় ৪৩৪টি ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী এইচ এম জামির পান মাত্র ১টি ভোট। ভোটের দিক দিয়ে ৩নং জলসুখা ইউনিয়নের ৯টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১২ হাজার। এর মাঝে নৌকার প্রার্থী রোকসানা আক্তার শিখা পান ৪৫৪৫টি আর বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলু আনারস প্রতীকে পান ৪৫৫৮টি এবং স্বতন্ত্র প্রার্থী এইচ এম জামির মোটর সাইকেল প্রতীকে পান ৫০টি ভোট।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি পরিষদ নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের ৫নং কেন্দ্রের ২নং জলসুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (আটপাড়া দক্ষিণ) ভোট কেন্দ্রে ভোট গণনাকালীন সময়ে নৌকার প্রার্থী ও আনারস প্রার্থীর মাঝে সহিংসতা দেখা দিলে ভোটের বাক্স পুড়িয়ে দেয়া হলে ওই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করে উপজেলা নির্বাচন কমিশন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com