শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিজামপুরে বিজয় মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে বিজয় মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তৈয়ব আলী, বিজয়, শাহিন মিয়া ও তালিব হোসেনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া জামাল মিয়া সরদারকে প্রাইভেট কিনিকে চিকিৎসা দেয়া হয়। জানা যায়, ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী তাজ উদ্দিন আনারস প্রতীকে বিজয়ী হন। পরাজিত হন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল তালুকদার। গতকাল ওই সময় তাজ উদ্দিনের সমর্থক একটি বিজয় মিছিল নিয়ে শরিফাবাদ আওয়ালের বাড়ির সামন দিয়ে গেলে তার সমর্থক জামাল মিয়া সরদারের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কয়েকটি পিকআপ, টমটম, অটোরিকশা ভাংচুর করা হয়। এ সময় ওই এলাকায় আতংক বিরাজ করে। পাশে থাকা মাদ্রাসার কোমলমতি ছাত্ররা ভয়ে দিকবিদিক ছুটাছুটি করে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। সদর থানার ওসি মাসুক আলী জানান, বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com