বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মহিলা মেম্বার প্রার্থীর ভোট কারচুপির অভিযোগে

  • আপডেট টাইম সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের পদপ্রার্থী বর্তমান মহিলা মেম্বার আশিকুল বেগম তার নির্বাচনী এলাকার বদরদী প্রাইমারী স্কুল ও পাইকপাড়া প্রাইমারী স্কুলে কেন্দ্রে কারচুপির অভিযোগ তোলেছেন। এ ব্যাপারে তিনি তাৎক্ষনিক ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
তিনি অভিযোগে জানান, ওই দু’টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মরিয়ম বেগম প্রভাব বিস্তার করে দায়িত্বরতদের সহযোগিতায় তার প্রকৃত ফলাফল পাল্টে দেয়া হয়েছে। তিনি পুনরায় ভোট গণনার দাবী জানিয়ে বলেন, ভোট গণনাকালে ওই কেন্দ্রে বিদ্যুৎ রহস্যজনক কারনে বন্ধ ছিল। অথচ আশপাশে বিদ্যুৎ দেখা গিয়েছে। সেই সুযোগে তার সুনিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com