সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে এনা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় মাধবপুর উপজেলার বাখরনগর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে মোঃ মোক্তার হোসেন (৫২), অপর আহত ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার তৈয়ব আলীর ছেলে মোঃ শাহজাহান (৩২)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করছিল। এই সময় এনা পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলে মোক্তার হোসেন মারা যান অপর একজন গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com