শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যানার-পোস্টার-চেয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বুধবার ভোর রাতে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার ভোররাতে গজনাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরী দেওপাড়া বাজারের অস্থায়ী কার্যালয়ে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। এতে ব্যানার-পোস্টার-চেয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে সকালে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়েরসহ নবীগঞ্জ থানা পুলিশ ও গন্যমান্য বক্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরী অভিযোগ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুলের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় তার উপর হামলা করে এবং রাতের আধারে নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, আওয়ামীলীগের প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com