রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ও কর্মীদের উপর বিদ্রোহী প্রার্থীর হামলা

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এঘটনায় আহত হয়েছেন ২০ জন।
গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুল হক (৪০), লিটন মিয়া (৩০), শাবিজ মিয়া (৩২), রুনু মিয়া (২৬), আব্দাল মিয়া (৩২), ফজলু মিয়া (৪৬), উমর আলী (৩০), ফয়ছল (২৮), ফজলু (৩০), শাহ রিপন (৪১), জাহাঙ্গীর (৩৫)।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর সমর্থনে সাতাইহাল ফুটবল মাঠে এক নির্বাচনী সভা ছিল। উক্ত সভা করতে না পারায় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলেন। তারা ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া বাজার নামক স্থানে পৌছামাত্র রাতের আধারে সাবের আহমেদ চৌধুরী ও কর্মী-সমর্থকদের উপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করা হয়। এতে ২০ জন আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর অভিযোগ, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুল ও তার সমর্থকরা আমি সাবের চৌধুরী ও আমার কর্মীসমর্থকদের উপর হামলা করে। এতে আমার অনেক কর্মীসমর্থক আহত হয়েছেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, আওয়ামী লীগের প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, বিষয়টি শুনেছি, কয়েকজন আহত হয়েছেন, আমরা ঘটনাস্থলে আছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com