বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ নাসিব ও এসবিএন’র পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এসবিএন ও নাসিব এর যৌথ উদ্যোগে পুষ্টি বিষয়ক ১দিনের কর্মশালা গতকাল হবিগঞ্জ সুর বিতানে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় নাসিব হবিগঞ্জ প্রেসিডেন্ট শফিকুল বারী আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, বিসিক শিল্প মালিক সমিতির প্রেসিডেন্ট মোঃ দেওয়ান মিয়া, জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট শাহ ফখরুজ্জামান, জনস্বাস্থ্য শিক্ষা ও পল্লি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ, সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন নাসিব হবিগঞ্জের ভাইস প্রেসিডেন্ট ও আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী ইদ্রিস হাই স্কুলের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, মোহাম্মদ জিল্লুর রহমান, হ্যাপি রানী তালুকদার, মোছাঃ মাহফুজা আক্তার, মোঃ হেলাল মিয়া ও জলকিস আক্তার সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সান বিজনেস নেটওয়ার্ক (এসবিএন) কর্তৃক প্রগতিশীল কমিউনিটির অংশ যারা পুষ্টি উন্নয়নের স্বপক্ষে ও সহায়তার জন্য কাজ করে। এ নেটওয়ার্কে বাংলাদেশের খাদ্য ব্যবস্থায় পুষ্টি ফলাফল কারিগরি, আর্থিক ও নীতিমালা সংক্রান্ত ব্যাপারে সরকার, নাগরিক সমাজ, জাতিসংঘ ও ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং খাবারে পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com