বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কুর্শি গ্রামের ২ মেম্বার প্রার্থীর লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা করেছে পুলিশ ॥ অর্তকিত হামলায় আহত ২

  • আপডেট টাইম শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুটারমাটি গ্রামে বর্তমান মেম্বার আল আমিন খানের সমর্থকদের উপর অপর প্রার্থীর লোকজন কর্তৃক অর্তকিত হামলার ঘটনা সংগঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এই হামলার ঘটনায় বর্তমান মেম্বার আল আমিন খানের বড় ভাই নুরুল আমিন খানসহ ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়পত্র দাখিল করেন বর্তমান মেম্বার আল আমিন খান ও সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছ। মনোনয়পত্র দাখিলের পর থেকেই সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছ ও তার লোকজন পঞ্চায়েত পক্ষের প্রার্থী দাবী করে খুনটাশা করে রাখে বর্তমান মেম্বার আল আমিন খানকে। এছাড়া আল আমিন খানের পোষ্টারও অনেক জায়গাতে লাগাতে পারছেনা প্রতিপক্ষের লোকজনের বাধার কারনে। কোথাও পোষ্টার লাগানো হলেও রাতের আধারে ছিড়ে ফেলা হয়। ঠিক মতো প্রচারনাও করতে পারছেনা আল আমিন খান। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে ফুটারমাটি গ্রামে আল আমিন মেম্বারের সমর্থকরা প্রচারনায় গেলে মেম্বার প্রার্থী দিলবাহার আহমদ দিলকাছের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল শসস্ত্র লোক অর্তকিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন খবর পেয়ে জড়ো হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এতে ভয়াবহ সংঘর্ষের রুপ নেয়। খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। অর্তকিত হামলায় বর্তমান মেম্বার আল আমিন খানের বড় ভাই নুরুল আমিন খান (৫০) ও আবুল কালাম (৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে গিয়ে পরিস্থিতি সামাল দেই। এর পরেও যদি কেউ আইনশৃংখলার বেঘাত সৃষ্টির পায়তারা করেন তাহলে তাদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com