সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু জান্নাতের \ এসএসসি পরীক্ষার্থীসহ মুমূর্ষু ৩ জনকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশু জান্নাতুল ফেরদৌসের। মুমূর্ষু অবস্থায় ৩ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ থেকে বানিয়াচং যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজি অটোরিক্সা। পথিমধ্যে কালারডোবা নামকস্থানে আসামাত্রই পূর্বে থেকে রাস্তায় দাঁিড়য়ে থাকা একটি মিনিট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সিএনজিটি দুমড়ে মোচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিএনজিতে থাকা হবিগঞ্জ সদর থানার ভাদৈ গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস (১৬মাস)। সিএনজিতে থাকা অপর যাত্রী সোহাগ মিয়া, এসএসসি পরীক্ষার্থী নন্দীপাড়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে রাতুল আহমেদ ও একই এলাকার তানভীর আহমেদকে গুরুতর আহতবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় ৩ জনকেই সিলেট প্রেরন করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, এসআই রফিকসহ একদল পুলিশ। পুলিশ ও জনতার সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com