স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুরে নির্বাচনী প্রচারণার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষ হয়। জানা যায়, মেম্বার প্রার্থীর প্রচারণা নিয়ে সোহেল মিয়া ও হাফিজুরের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়া (৩২), মেমরাজ বিবি (৬৫), আনু মিয়া (৫০), জাকির (২৬), হাফিজুর (৩০) ও মঈন উদ্দিন (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।