বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সোনাই নদীর তীর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ট্রাক্টর সহ এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদন্ড দন করেছে।
বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মহিউদ্দিন উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর তীরবর্তী আখালিয়া (গোবিন্দপুর) নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অবৈধ ভাবে সোনাইনদী তীর থেকে বালু উত্তোলন করে ট্রাকে করে পাচারের সময় জনি মিয়া নামে এক ব্যক্তিকে পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় নগদ ৫০ হাজার টাকা অর্থদ-ে দন্ডিত করা করা হয়। স্থানীয়রা জানান, একটি মহল নদীর তীর বর্তী এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক, টাক্টর যোগে পাচার করছে। এতে করে এলাকার রাস্তাঘাট নষ্ট ও পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com