বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জ নির্বাচনী হালচাল ॥ বদলপুরে নৌকা ও বিদ্রোহীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

  • আপডেট টাইম সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৫১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আগামী ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ২নং বদলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন। তারা হলেন-আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী (নৌকা) আশরাফুল হোসেন মোবারুল (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী নীল কমল চৌধুরী (আনারস) ও আওয়ামী বিদ্রোহী এডঃ অসিম কুমার চৌধুরী (মোটর সাইকেল) এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৬ হাজার ২৩৬ জন। তন্মধ্যে পুরুষ ৮ হাজার ২৪৬ জন ও মহিলা ৭ হাজার ৯৯০ জন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা চালাচ্ছেন উঠান বৈঠক, প্রচার-প্রচারণা। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৩জনই সমানে সমান। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের হিসেব। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় কিছুটা এগিয়ে আওয়ামী লীগের মনোনীত ২ বারের চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী। ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বর্তমান অবস্থায় নৌকার সাথে পাল্লা দিয়ে বিদ্রোহী প্রার্থী নীল কমল চৌধুরী আনারস মার্কায় শেষ পর্যন্ত বিজয় হতে পারেন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুশেনজিৎ চৌধুরীর প্রচার প্রচারনায় থেমে নেই। দলীয় নেতা কর্মীরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। আরেক প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী এডঃ অসিম কুমার চৌধুরী (ঘোড়া) মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা মাঠ সরগরম করে রাখছেন। গ্রাম, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিবা-রাত।
সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিন্দ্বন্দ্বি ৩ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে নৌকা ও আনারস মার্কা দ্বিমুখী লড়াই হবে। এ ইউনিয়নের অধিকাংশ হিন্দু ভোটার তবে মুসলিম ভোটার এলাকা পিরিজপুর ও পিঠুয়াকান্দা এ দুটি ওয়ার্ডে যে লিড করবে সে বিজয়ী হওয়ার সম্ভবানা বেশি। ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে। গত ২৯ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ফলে আগামী ১১ নভেম্বর এ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com