সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা, সংঘর্ষ ॥ আহত ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলার ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে লোকমান হোসেন (২৬) নামের এক শিক্ষানবীশ আইনজীবীসহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আহত সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ২টার সময় নৌকা প্রতীক নিয়ে পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এ সময় বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান খান তার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। তখন অপর প্রার্থী আব্দুল হামিদ ও শাহজাহান বাঁধা দেন। এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। আব্দুল হামিদের পক্ষ নিয়ে হারাধনপুর গ্রামের লাল মিয়ার পুত্র ৫নং ওয়ার্ড মেম্বার ধলন মিয়া ও তার লোকজন বর্ধিত সভায় হামলা চালায়। এতে লোকমান হোসেন আহত হয়। তিনি ভক্তপুর গ্রামের ফুল মিয়ার পুত্র। খবর পেয়ে বিথঙ্গল ফাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com