শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুকুল বিদ্রোহী প্রার্থী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ চাল আত্মসাতের দায়ে বরখাস্তকৃত নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল দলীয় প্রতীক না পেয়ে এবার বিদ্রোহী প্রার্থী হয়েছেন। গতকাল তিনি গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
জানা যায়, মুকুল ২০১৬ সালে গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ইমদাদুর রহমান মুকুল চেয়ারম্যান নির্বাচিত হন। এসময়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় (১০টাকা কেজি ধরের) ২২৯ জনের ভূয়া নাম ব্যবহার চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ বিষয়ে গণমাধ্যমের অনুসন্ধানে বেড়িয়ে আসে তালিকায় একাধিকবার একই ব্যক্তির নাম যেমন রয়েছে তেমনি আছে ভুয়া নামের ছড়াছড়ি। শুধু তাই নয়, যে গ্রামে হিন্দু পরিবারই নেই, সেই গ্রামের তালিকায় রয়েছে অনেক হিন্দু উপকারভোগীর নাম। এমনকি সরকারি চাল হজম করতে তালিকায় মৃত ব্যক্তিসহ একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানকে দেখানো হয়েছে ভিন্ন ধর্মের। এমনই অস্বাভাবিক ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রচারের পর শুরু হয় তদন্ত। তদন্তে বেড়িয়ে আসে এমন অনিয়মের চিত্র। অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল বছরের গত ৭ জুলাই গজনাইপুর ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।
এদিকে পার্শবর্তী ইউনিয়নের একটি গ্রামের নিরীহ কয়েকটি পরিবারের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়ানোর প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়ে প্রায় ৪ মাস কারাভোগ করেন চেয়ারম্যান মুকুল।সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com