সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ শহর থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজের ৮ দিনেও মিলেনি সন্ধান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪৩৫ বা পড়া হয়েছে

রাহিম আহমেদ ॥ হবিগঞ্জ শহর থেকে শফিকুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের ৮ দিন পেরিয়ে গেলেও এখনো মিলেনি কোন সন্ধান। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ওই ছাত্রের পরিবার। এ বিষয়ে নিখোঁজ শফিকুল ইসলামের মাতা জাহানারা বেগম গত ২৬ শে অক্টোবর হবিগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন। সাধারণ ডায়েরির বিবরনে জানা যায়, চুনারুঘাট উপজেলার চামরতলী গ্রামের বিল্লাল মিয়ার পুত্র শফিকুল ইসলাম হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকার মরহুমা ছানা বেগম হাফিজিয়া মাদ্রাসার বোডিংয়ে বসবাস করে হিফজুল কোরআন বিভাগে পড়াশোনা করে আসছে। গত ২৪ অক্টোবর মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন করে তাহার পরিবারকে জানায় ওই দিন ভোর রাত থেকে মাদ্রাসাতে শফিকুল ইসলামকে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোজাখুজি করতে থাকেন। খোজে না পেয়ে ২৬ অক্টোবর সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন। যাহার নং -৫৩০। ছাত্রের মাতা জাহানারা বেগম জানান, ৭ দিন ধরে আমার পুত্র শফিকুল ইসলাম নিখোঁজ রয়েছে। জিডি করেও কোন লাভ হচ্ছে না। এতে আমরা চিন্তিত হয়ে পড়েছি। এ ব্যাপারে সদর থানার ওসি মাসুক আলী জানান, সাধারণ ডায়েরি মূলে পুলিশ মাঠে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com