শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল ॥ প্রার্থী-সমর্থক ও গাড়ী বহরে তীব্র যানজট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন হলেও গত রোববার থেকে মনোনয়ন পত্র দাখিল করতে শুরু করেন বিভিন্ন প্রার্থীগণ। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায় বিভিন্ন ইউনিয়ন থেকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বাস, মাইক্রোবাস, সিএনজি ও মটর সাইকেল নিয়ে উপজেলা সদরে নির্বাচন কার্যালয়ে আসেন মনোনয়ন জমা দিতে। আর এতেই সৃষ্টি হয় তীব্র যানজটের। কাজীর বাজার রোডে উপজেলা পরিষদে যাবার প্রায় দুই কিলোমিটার জোড়ে ছিল তীব্র যানজট। অপরদিকে তিমিপুর, শেরপুর রোড ও সালামতপুর রোডেও ছিল একই অবস্থা। প্রার্থী সমর্থকরা পায়ে হেটে নির্বাচন অফিসে এসে মনোনয়ন দাখিল করেন। এদিকে যানজটের কারনে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী সাধারণ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী। পরে বিকেল ৫ টার দিকে প্রশাসনের হস্তক্ষেপণে যানজটমুক্ত হয় পৌর শহরসহ বিভিন্ন সড়কগুলো। পথচারীরা বলেন, নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগণ তাদের নিজ নিজ সমর্থক ও বিরাট গাড়ী বহর নিয়ে আসায় শহরে এমন যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারন যাত্রীরা দুর্ভোগে পড়েন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com