সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের সুরবিতান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাসদ সভাপতি তাজ উদ্দিন আহমেদ সুফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হাসান তরফদার মাহিন ও জেলা জাসদের সহ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন, জাসদ নেতা মিনহাজ উদ্দিন খান লেচু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শাহ আশিকুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম সরোয়ার জাহান লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব খান, চুনারুঘাট উপজেলা জাসদ সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক কামরুল হোসাইন, বাহুবল উপজেলা সভাপতি আবদুল কাইয়ুম মাহমুদ, সদর উপজেলা সভাপতি মোঃ সাইদুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, জেলা জাসদের অর্থ সম্পাদক স্বপন দেব উজ্জ্বল, সদস্য সালাউদ্দিন সাইদ, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মান্না প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com