বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নির্যাতিত নারীদের উন্নয়নে কাজ করবো আমি

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০১৪
  • ৭৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন-যেখানে নারী নির্যাতিত হবে, সেখানেই নারী উন্নয়নে কাজ করবো। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ নারী উন্নয়ন ফোরাম আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতাকে শক্তিশালী করতে নারীনেত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব দিলীপ কুমার বণিক। হবিগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী আবেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অনান্যদের মধ্যে বক্তৃতা করেন- ফোরামের সাধারণ সম্পাদিকা হেনা বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি ও মহিলা মেম্বার জরিনা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com