শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে রিক্সা ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে সংঘর্ষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় রিক্সা ভাড়া নিয়ে যাত্রী ও ড্রাইভারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় যাত্রী ও তার লোকজনের হামলায় দুই চালক আহত হয়েছে। এর প্রতিবাদে রিক্সা শ্রমিকরা সদর হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। গতকাল সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ২নং পুল বহুলা এলাকার আজিজসহ কিছুদুর্বৃত্ত রায়ধর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র অটোরিক্সা চালক আলী হোসেনকে বেশি ভাড়া চাওয়ায় মারপিট করে। এক পর্যায়ে আলী হোসেনের ছোট ভাই জাকির হোসেনকেও মারধোর করে তারা। এর বিচার না পেয়ে অটোরিক্সা চালকরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহত অবস্থায় আলী হোসেন ও জাকির হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com