বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মামলার বাদীর স্বামীকে আবারও হুমকি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মামলা তুলে না নিলে বাদীর স্বামীকে হত্যার হুমকি দিয়েছে আসামী পক্ষ। নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে দুর্বৃত্তরা ফিসারির পাহারদার মজনু মিয়াকে হাত পা বেধে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে আহত মজনু মিয়ার স্ত্রী বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- (জিয়ার ৩৮৯/২১ নবী)।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বাগাউড়া গ্রামের লন্ডন প্রবাসী তসুদ মিয়া ফিসারীতে মাছ চাষ করেন। এই মাছ এবং তার জমি জমা দেখা-শুনা করার জন্য বাদী আমিনা খাতুনের স্বামী মজনু মিয়াকে পাহারাদার হিসেবে দায়িত্ব দেয়া হয়। গত ৩ অক্টোবর রাতে দুর্বৃত্তরা বাদীর স্বামীকে মেরে ফেলার উদ্দেশ্যে হাত-পা বেধে বেরধরক মারধোর করে। এতে গুরুতর আহত মজনু মিয়ার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মজনু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করে। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে আহত মজনু মিয়ার স্ত্রী আমিনা বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করলে উক্ত মামলা তুলে নেয়ার জন্য বার বার হুমকি দিচ্ছে আসামীরা। আসামীদের ভয়ে আতংকে দিন কাটাচ্ছেন বাদীনি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বাদী আমিনা বেগম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com