সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে জালিয়াতি করে ভূয়া এক্সরে রিপোর্ট ॥ আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাল জালিয়াতির মাধ্যমে ভূয়া ইনজুরি, এক্সরে রিপোর্ট তৈরী করে আদালতে মামলা দায়ের করেছে একটি জালিয়াতি চক্র। ভূক্তভোগী লাখাই উপজেলার মনতৈল গ্রামের মৃত আলী আফসরের পুত্র হিরা মিয়া গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে জাল জালিয়াতির মামলা দায়ের করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে সিআইডি পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবি হলেন ইকবাল হোসেন ভূইয়া ও খোকন চন্দ্র গোপ। তারা জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতালে ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে একটি জালিয়াতি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা সাধারণ মানুষদেরকে বিভিন্ন কৌশলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বিভিন্ন ক্লিনিক থেকে ভূয়া ইনজুরি ও এক্সরে রিপোর্ট তৈরী করে দেয়। আর এসব রিপোর্টের কারণে ডাক্তারা মিথ্যা সার্টিফিকেট দিয়ে মানুষদেরকে বেকায়দায় ফেলে। অনেকেই এসব মিথ্যা ও জালিয়াতি সার্টিফিকেটের কারণে কারাভোগ করে। এরকম একটি জালিয়াতি চক্র ধরা পড়লে তাদের বিরুদ্ধে হিরা মিয়া আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হল, লাখাই উপজেলার মনতৈল গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র খেলু মিয়া, আনোয়ার আলীর পুত্র রিপন মিয়া, মৃত সুন্দর আলীর পুত্র আনোয়ার আলীসহ আরো ৪/৫ জন। মামলার বিবরণে জানা যায়, উল্লেখিত আসামীরা গত ২৩ জুলাই শহরের সবুজবাগ এলাকার ইউনাইটেড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভূয়া এক্সরে রিপোর্ট ও ইনজুরি তৈরী করে হাসপাতালের ডাক্তারদেরকে দিয়ে ভূয়া মেডিকেল সার্টিফিকেট আদালতে দাখিল করে। কিন্তু পরবর্তীতে মামলার শুণানীকালে এসব সার্টিফিকেট ও রিপোর্ট ভূয়া ধরা পড়ে। পরে আদালতের নির্দেশে হিরা মিয়া উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com