বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাংলাদেশের মেগা বিল্ডার্স এর উদ্যোগে বৃটেনের কার্ডিফে বিজন্যাস সেমিনার

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০১৪
  • ৬৬২ বা পড়া হয়েছে

কার্ডিফ থেকে বদরুল মনসুর ॥ বাংলাদেশে প্রতিষ্ঠিত মেগাবিল্ডার্স লিমিটেড এর ঐতিহ্যবাহী সিলেট বিভাগীয় শহরের নর্থজেল রোডে নির্মানাধীন পাচতলা সমমানের হোটেল স্যুইট এন্ড অ্যাপর্টমেন্টের ব্যাপারে ২৫ জুন বৃটেনের কার্ডিফের যুবরাজে বাংলাদেশী কমিউনিটির সাথে এক মতবিনিময় সভা ও বিজন্যাস সেমিনারের আয়োজন করা হয়। কার্ডিফের বিশিষ্ট ব্যবসায়ী মো: আনা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মেগা গোল্ডেন এইজের প্রজেক্টের বিভিন্ন দিক তুলে ধরেন মেগা বিল্ডার্স এর ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ ইকবাল চৌধুরী, ডেভেলাপমেন্ট এন্ড ফাইন্যান্স ডাইরেক্টর এম এইচ জামান হাসান, বৃটেনের বিশিষ্ট কমিউনিটি লিডার সাংবাদিক আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী।
স্থানীয় কমিউনিটির মধ্যে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র আলহাজ্ব আলী আহমদ, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো: আলী আকবর, সাংবাদিক হাবিবুর রহমান, ডেইলি সিলেট এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দিলাবর হোসাইন, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী মো: হারুন তালুকদার, মতিউর রহমান, হাবিবুর রহমান, মাওলানা ফরিদ আহমদ খাঁন ও কবির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেগা বিল্ডার্স লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর মুরাদ ইকবাল চৌধুরী এই চমৎকার প্রজেক্টে স্বল্পমূল্যে প্রবাসীদের ও সিলেটবাসীর বিনিয়োগ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com