শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে অশ্লীল ভিডিও, ছবি সংরক্ষণ করে বিক্রির দায়ে ১ ব্যক্তিকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৪২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অশ্লীল ভিডিও ও ছবি সংরক্ষণ এবং বিক্রয়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও অপরাধে ব্যবহৃত ২ টি কম্পিউটার সি পি ইউ জব্দ সরকারের নামে বাজেয়াপ্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডস্থ চৌদ্দ হাজারী মার্কেটের নয়নমনি কম্পিউটার নেট নামক প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় নয়নমনি সরকারের কম্পিউটারে গোপনে সংরক্ষিত প্রচুর পরিমাণ অশ্লীল ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়। আসামীর দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে ১৮৬০ এর ২৯২ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে অশ্লীল ভিডিও ধারণ ও সংরক্ষনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অপরাধে ব্যবহৃত ২ টি কম্পিউটার সি.পি.ইউ জব্দ করে সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা সেকেন্ডে অফিসার এস আই সমিরন চন্দ্র দাস, এসআই অমিতাভ তালুকদারসহ একদল পুলিশ। অভিযানের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com