বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জায়গা অবৈধভাবে দখল অভিযানে উচ্ছেদ

  • আপডেট টাইম সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪০১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে জনৈক ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি স্থাপনা নির্মাণ করায় তাৎক্ষণিভাবে উচ্ছেদ করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস।
জানা যায়, সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন ফখরুল ইসলাম। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক অভিযান করে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করা হয়। এ সময় সহযোগিতা করেন এস আই সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস বলেন, অবৈধভাবে সরকারি জায়গা দখলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। দখলকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। দখলকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com