রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

কুমিল্লায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে বানিয়াচংয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৫৪১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কুমিল্লায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে বানিয়াচংয়ে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দূর্গাপূজা চলাকালীন সময়ে কুমিল্লা জেলায় সম্প্রতি পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার অভিযোগ রয়েছে। এরই প্রতিবাদে বানিয়াচংয়ের তৌহিদী জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল ১৬ অক্টোবর শনিবার বিকাল ৫টায় বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসা থেকে মিছিলটি বের করে বড় বাজার প্রদক্ষিণ করে এস.আর রোড শাহজালাল নিউ মার্কেটের সামনে মিছিল শেষে এক প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল বাসিত আজাদ এর সভাপতিত্বে ও মাওঃ মশিউর রহমান এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, মাওলানা মখলিছুর রহমান, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ আব্দুল জলিল ইউসূফী, মাওলানা আবদাল হোসেন খান, মাওঃ আতাউর রহমান, মাওঃ বশির আহমাদ, বাজার কমিটির সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ আমাদের বানিয়াচংয়ে কোনো ধরণের সমস্যা হয়নি হিন্দু-মুসলিম সবাই মিলে মিশে বসবাস করে আসছি এবং বর্তমানেও করছি। এখানে কোনো ধরনের সমস্যা হয়নি এবং সমস্যা হবেওনা বলেন। কুমিল্লার এই ঘটনার প্রকৃত দোষীদের বের করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয় উক্ত সমাবেশে। আগামীতে কোনো কুচক্রী মহল আর যেনো এমন ঘটনা না-ঘটায় সেদিকেও খেয়াল রাখতে হবেও বলা হয়। বক্তারা আরও বলেন, কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারকে ১ কোটি করে টাকা দেওয়ার আহবান জানানো হয়। এবং প্রতিমন্ত্রী মুরাদ আলীর ব্যাপার প্রধানমন্ত্রীকে সিন্ধান্ত নিতেও বলা হয়েছে। মাওঃ আব্দুল বাছিত আজাদের সমাপনী বক্তব্য ও দেশ-বাসীর জন্য দোয়া কামনার মাধ্যমে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com