রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পূজামন্ডপ পরিদর্শনে এমপি আবু জাহির ॥ সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি মন্ডপে কিছুক্ষণ সময় ধরে অবস্থান করে পূজারীদের খোঁজ-খবর নেন। দুপুরে সদর উপজেলার পইল ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন যান এমপি আবু জাহির। পরে তেঘরিয়া ইউনিয়ন ও হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে এমপি আবু জাহির বলেন, শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছেন। বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দেশ। কেউ এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ডা. দেবপদ রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোত্তালিব, পইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি আবু জাহির প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে পূজারীদের নিরাপত্ত্বা নিশ্চিতে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com