শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে নকল বিড়ি উৎপাদন ও বিক্রেতা ৩ ব্যক্তিকে অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৮৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সরকারি কর ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি করার দায়ে ৩ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার ১২ অক্টোবর বিকালে উপজেলার গুজাখাইর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার গুজাখাইর বাজার সরকারী কর ফাকিঁ দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নকল বিড়ি উৎপাদন ও বাজারজাত করে আসছে। যা দেশের ক্ষতি ক্ষতিকারক। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে গুজখাইর বাজারে ইউ.এন.ও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৫০ ধারার অপরাধে ০৩ ব্যক্তিকে ৭০০০ টাকা অর্থদন্ড ও নকল বিড়ি জব্দ করা হয়। যা বিধি মোতাবেক নিষ্পত্তি করা হয়েছে। আইনশৃংখলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এসআই বিজয় দাশসহ একদল পুলিশ ।
ই্উএনও বলেন, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এ সব অবৈধ বিড়ি বন্ধে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com