বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে যুবলীগের সম্মেলনে এমপি আবু জাহির ॥ ইউপি নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান

  • আপডেট টাইম শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ শায়েস্তাগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এই আহবান জানান। এমপি আবু জাহির বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সকলের চোখের সামনে। এই ধারা অব্যাহত রাখতে নির্বাচনগুলোতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করা প্রয়োজন। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিএম আফজলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান প্রমুখ।
উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার ও প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন। সভার শুরুতেই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com