বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বহুলায় শ্বাশুড়িকে পিটিয়ে হত্যা ॥ পুত্রবধূ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে বৃদ্ধা শ্বাশুড়ি সফর চাঁন (৯০) কে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ। বয়সের কারণে মানসিকভাবে বিপর্যস্ত সফর চাঁন বারবার খাবার চাওয়ার অপরাধে পুত্রবধু নাজমা আক্তার চৌধুরী নাজু (৪৫) পিটিয়ে শ্বাশুড়ীকে হত্যা করে। স্থানীয় লোকজন পুত্রবধূ নাজমাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হবিগঞ্জ সদর থানার ওসি অপারেশন নাজমুল হাসান কামাল, এসআই সোহেল রানা, সনক সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত মহরম আলীর স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সফর চাঁনের পুত্র কদর আলী (৫০) শহরের ২নং পুল এলাকায় চায়ের দোকান দিয়ে বৃদ্ধা মা ও স্ত্রী সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছেন। প্রায় ৪ মাস আগে কদর আলীর স্ত্রী মারা যান। পরে নাজমাকে দ্বিতীয় বিয়ে করে বাড়ি নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, সফর চাঁন বিবি বয়সের কারণে মানসিক রোগে ভোগছেন। প্রায়ই খাবার নিয়ে নাজমার সাথে তার ঝগড়া হতো। বারবার নাজমার কাছে খাবার চাওয়ার কারণে সফর চাঁনকে সে মারধোর করতো। পুত্র কদর আলী তা জেনে স্ত্রীকে শাসন করলে কিছুদিন স্বাভাবিকভাবে চলে। পরে আবার নাজমা পূর্বাবস্থায় ফিরে যেতো।
গত সোমবার বেলা ১টার দিকে নাজমা লতা ও চিংড়ি মাছ রান্না করে। এ সময় বৃদ্ধা সফর চাঁন তার কাছে খাবার চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে মারধোর করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে পালংয়ের উপর ফেলে দেয়। এতে তার হাতে পিটে জখম হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হলে তাকে গত মঙ্গলবার রাতে বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু বাড়িতে যাওয়ার পর বৃদ্ধা পুনরায় অসুস্থ হয়ে পড়েন। গতকাল বুধবার ভোর রাতে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে নাজমার কাছে খাবার চাইলে নাজমা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বৃদ্ধাকে আবারও মারধোর করলে সফর চাঁন মারা যান।
এসময় ঘুমে থাকা বৃদ্ধার পুত্র কদর আলী জেগে উঠলে নাজমা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন তাকে আটক করে। নাজমা অষ্টগ্রামের আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা।
ওসি অপারেশন নাজমুল হাসান কামাল জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমা ঘটনার কথা স্বীকার করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com