বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিজামপুরে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যে কোন এলাকায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগে নিলে সেটির উন্নয়ন কাজ কোন না কোনভাবে শেষ হয়। যারা মসজিদের উন্নয়নে সামিল থাকেন তাঁরা পরবর্তীতে তৃপ্তি অনুভব করেন। কিন্তু যারা সুযোগ থাকার পরও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল থাকেন না তাঁরা সুন্দর ভবন দেখে পরবর্তীতে আফসোস করেন। সেজন্য নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে সামর্থ অনুযায়ী সকলের সামিল থাকা উচিত।
গতকাল শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া জামে মসজিদে ২য় তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানে একাধিকবার অনুদান দিয়েছি। হবিগঞ্জের সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছি। জনসেবাকে ইবাদত মনে করে জনগণের জন্য কাজ করি, আগামীতেও করতে চাই। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে সকল মুসল্লীদের প্রতি আহবান জানিয়েছেন। মসজিদ কমিটির সভাপতি ফারুক আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হক তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গহর আলী প্রমুখ। এতে এলাকার অর্ধ সহশ্রাধিক মুসল্লী অংশ নিয়েছেন। পরে এমপি আবু জাহির রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় মুরুব্বীয়ান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লীয়ান উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com