বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে বিলে পাহাড়ায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

  • আপডেট টাইম শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪১৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ লাখাইয়ে বিলে পাহাড়া দিতে গিয়ে বজ্রপাতে উছামেদ মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়ন এর মিরপুর গ্রামের পার্শ্ববর্তী একটি হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত উছামেদ মিয়া মিরপুর গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার পুত্র। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, উছামেদ মিয়া নামে ওই ব্যক্তি পেশায় একজন বিলের পাহাড়াদার। সে দীর্ঘদিন যাবত পাহাড়াদারের কাজ করে আসছে। এরই প্রেক্ষিতে বৈরি আবহাওয়ার মধ্যেও সে প্রতিদিনের ন্যায় বিলে পাহাড়া দিচ্ছিল। বেলা ৩টার দিকে হঠাৎ অঝর বৃষ্টি বজ্রপাতের ঘটনা ঘটলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com