শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌরসভায় ইউজিআই আইপি-৩ এর দিনব্যাপী কর্মশালা

  • আপডেট টাইম শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় ‘পৌরসভার আইন ও বিধিমালাসহ প্রকল্প পরিচিতি’ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার সভাকক্ষে ওই কর্মশালার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ওই সভায় রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন ইউজিআইপি-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান, রবিউল ইসলাম ও সিডিএ জেসমিন।
পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও খালেদা জুয়েল। কর্মশালায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, প্রকল্পের যে অত্যাবশ্যকীয় শর্তাবলী রয়েছে সেগুলো পুরনে হবিগঞ্জ পৌরসভা যাতে এগিয়ে যায় সে ব্যাপারে জোর দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com