বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে মাধবপুর হরষপুর সড়কের পানিহাতা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মাদক কারবারি মাধবপুর উপজেলার ধর্মগড় ইউনিয়নের আহমদ পুর গ্রামের ফজলুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে দুপুর একটার দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এসআই রতন মাধবপুর হরষপুর সড়কের পানিহাতা নামক স্থানে একটি সিএনজি অটোরিস্কার গতি রোধ করেন। পরে সিএনজি যাত্রীদের তল্লাশি করে একটি ব্যাগে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ জহিরকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com