শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাই হাসপাতালে বখাটের আঘাতে ডাক্তার আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৩ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় সংঘবদ্ধ বখাটেদের হাতে ডাক্তার আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে ঘটনাটি ঘটে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যানা যায়, ওই সময় ২ থেকে ৩ জনের একটি সংবদ্ধ বখাটের দল স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আবাসিক এলাকায় আড্ডা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জগবন্ধু পাল তাদের চলে যেতে বললে বখাটেদের সাথে বাকবিতান্ডা হয়। এক পর্যায় বখাটেরা ডা. জগবন্ধুকে কিল ঘুষিতে আহত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান জানান, ২ থেকে ৩ জনের একদল বখাটে আবাসিক এলাকায় আড্ডা দিলে আবাসিক ডাক্তার তাদের চলে যেতে বললে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমন করে। আহত চিকিৎসককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে লাখাই থানা ওসি সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com