বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বিশিষ্ট সালিশ-বিচারক আব্দুল মন্নান চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান চৌধুরীর পিতা বিশিষ্ট সালিশ-বিচারক আব্দুল মন্নান চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি রবিবার দিবাগত রাতে সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযার নামাজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে মক্তব মাঠে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. এমরান মিয়া, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম, নুরুজ্জামান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাফিজ শেখ মিনহাজ উদ্দিন, যুবনেতা নাসির চৌধুরী, আবু তাহের তালুক, শাহিন আহমদসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com