শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে করোনায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিষ্ণু পদ ভট্টাচার্য (৫২) নামে এক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষ্ণু পদ ভট্টাচার্যের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। বিষ্ণু পদ ভট্টাচার্য চুনারুঘাট উপজেলার পূর্ব বড়াইল গ্রামের শ্রী নিবাস ভট্টাচার্যর ছেলে। তিনি বিগত ৩ বছর ধরে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত (২ সেপ্টম্বর) করোনা টেস্ট করান বিষ্ণু পদ ভট্টাচার্য। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষ্ণু পদ ভট্টাচার্যের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার পূর্ব বড়াইল গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, বিষ্ণু পদ ভট্টাচার্য নবীগঞ্জ সদর ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা রাজস্ব পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com